ল্যান্ডিং পেজ ডিজাইন: কেন আপনার হোমপেজ কখনো কনভার্শন আনতে পারবে না
কেউ যখন ফেসবুক অ্যাডে ক্লিক করে সোজা আপনার হোমপেজে ল্যান্ড করে, তখন সে দুই সেকেন্ডের মধ্যে বিভ্রান্ত হয়ে ব্যাক বাটনে চাপ দেয়। এটাই আসল কারণ, কেন সঠিক ল্যান্ডিং পেজ ডিজাইন ছাড়া বিজ্ঞাপনের প্রতিটা টাকা পানিতে যায়।
বেশিরভাগ ছোট ব্যবসার মালিক আর ফ্রিল্যান্সার একটা সাধারণ ভুল করেন। তারা ভাবেন, একটা সুন্দর হোমপেজ থাকলেই বিজ্ঞাপন চালিয়ে কাস্টমার আনা যাবে। বাস্তবে হোমপেজ আর ল্যান্ডিং পেজের কাজ সম্পূর্ণ আলাদা, আর এই পার্থক্যটা না বুঝলে ভালো কনভার্শন রেট আশা করাই ভুল।
এখন অনেকেই দ্রুত সময়ে ল্যান্ডিং পেজের কপি লিখতে AI টুল ব্যবহার করেন। এটা খারাপ কিছু না, কিন্তু জেনেরিক AI কপি এডিট না করে সরাসরি পাবলিশ করলে কনভার্শন রেট আরও কমে যেতে পারে। AI দিয়ে কনটেন্ট লেখার সময় ঠিক কী কী মাথায় রাখা দরকার, আর এটা কখন Google Rank-এর ক্ষতি করে, তা নিয়ে বিস্তারিত পড়ুন AI দিয়ে কনটেন্ট লেখা নিয়ে এই লেখায়।
ল্যান্ডিং পেজ আর হোমপেজ এক জিনিস না
ল্যান্ডিং পেজ বানানো হয় একটামাত্র লক্ষ্যে, ভিজিটরকে একটা নির্দিষ্ট অ্যাকশন নেওয়ানো। ফর্ম ফিল আপ, হোয়াটসঅ্যাপে মেসেজ, নাকি কোর্সে এনরোল, লক্ষ্য যাই হোক না কেন, পুরো পেজটাই সেই একটা কাজের চারপাশে সাজানো থাকে। হোমপেজের কাজ আলাদা, সেখানে ভিজিটরকে পুরো ব্র্যান্ড, সব সার্ভিস, ব্লগ, সব কিছু সাথে পরিচয় করানো হয়।
এই দুইটা পেজকে এক করে ফেলার সবচেয়ে বড় মূল্য দিতে হয় নেভিগেশন মেনুতে। নেভিগেশন মেনু থাকা ল্যান্ডিং পেজগুলো মেনুবিহীন পেজের তুলনায় ১০ থেকে ১৫ শতাংশ কম কনভার্ট করে। কারণ সহজ, ভিজিটরকে যত বেশি অপশন দেওয়া হয়, সে তত বেশি বিভ্রান্ত হয়ে সাইট থেকে বের হয়ে যায়।
পোর্টফোলিও ওয়েবসাইটের মতোই নির্দিষ্ট উদ্দেশ্যে বানানো ওয়েবসাইটের ক্ষেত্রেও এই একই নিয়ম খাটে, বাড়তি জিনিস যোগ করলে সাইটের আসল কাজটাই দুর্বল হয়ে যায়।
বেশিরভাগ ল্যান্ডিং পেজ কেন কনভার্ট করে না
বেশিরভাগ ল্যান্ডিং পেজ ফেল করে তিনটা নির্দিষ্ট কারণে: একাধিক CTA বাটন, লম্বা ফর্ম, আর অস্পষ্ট হেডলাইন। এই তিনটা ঠিক করলেই কনভার্শন রেট চোখে পড়ার মতো বাড়ে।
একটামাত্র CTA থাকা পেজ গড়ে ১৩.৫ শতাংশ কনভার্ট করে, যেখানে একাধিক CTA থাকা পেজ কনভার্ট করে মাত্র ১০.৫ শতাংশ। কারণ যখন ভিজিটরকে একসাথে “কিনুন”, “ডেমো দেখুন”, “নিউজলেটার সাবস্ক্রাইব করুন” এরকম অনেক অপশন দেওয়া হয়, সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যায় আর মানুষ কিছুই ক্লিক করে না।
ফর্মের ক্ষেত্রেও একই নিয়ম কাজ করে। তিনটা ফিল্ডের ফর্ম গড়ে ১০.১ শতাংশ কনভার্ট করে, কিন্তু নয়টা ফিল্ডের ফর্মে সেটা নেমে আসে মাত্র ৩.৬ শতাংশে। ফিল্ড সংখ্যা পাঁচের নিচে নামিয়ে আনলেই অনলাইন কনভার্শন রেট প্রায় দ্বিগুণ হয়ে যায়।
হাই কনভার্টিং ল্যান্ডিং পেজের মূল উপাদান
একটা ভালো ল্যান্ডিং পেজে পাঁচটা জিনিস থাকতেই হয়: স্পষ্ট হেডলাইন, একটা মাত্র CTA, সোশ্যাল প্রুফ, ভিডিও বা ছবি, আর দ্রুত লোড স্পিড। এই পাঁচটার যেকোনো একটা বাদ পড়লে পুরো পেজের পারফরম্যান্স নিচে নেমে যায়।
ক্লায়েন্টের জন্য ল্যান্ডিং পেজ বানানোর সময় রিয়েল টেস্টিমোনিয়াল বসানো সবচেয়ে সহজ অথচ সবচেয়ে অবহেলিত কাজ। একটা আসল নাম আর ছবিসহ রিভিউ, স্টক ফটো দিয়ে সাজানো “আমাদের সার্ভিস” সেকশনের চেয়ে অনেক বেশি কাজ করে।
স্পিড: ল্যান্ডিং পেজ ডিজাইনের সবচেয়ে অবহেলিত অংশ
ডিজাইন যত সুন্দরই হোক, পেজ লোড হতে দেরি করলে সেই ডিজাইন কেউ দেখারই সুযোগ পায় না। এক সেকেন্ডে লোড হওয়া পেজ পাঁচ সেকেন্দে লোড হওয়া পেজের চেয়ে প্রায় ৩ গুণ বেশি কনভার্ট করে।
লোড টাইমে প্রতি অতিরিক্ত এক সেকেন্ড কনভার্শন রেট প্রায় ৭ শতাংশ কমিয়ে দেয়। আর মাত্র ২ সেকেন্ডের দেরিতেই বাউন্স রেট বেড়ে যায় ১০৩ শতাংশ পর্যন্ত। মোবাইলে সমস্যাটা আরও গুরুতর, প্রতি সেকেন্ড দেরিতে কনভার্শন কমতে পারে ২০ শতাংশ পর্যন্ত।
ভারী থিম, অপ্টিমাইজ না করা ছবি, আর দরকারি না এমন প্লাগিন, এই তিনটাই বেশিরভাগ ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজের স্পিড খেয়ে ফেলে। ল্যান্ডিং পেজ বানানোর সময় আলাদা করে স্পিড অপ্টিমাইজেশন নিয়ে না ভাবলে, বাকি সব কাজ মূল্যহীন হয়ে যায়।
ওয়ার্ডপ্রেসে ল্যান্ডিং পেজ বানানোর সহজ উপায়
ওয়ার্ডপ্রেসে ল্যান্ডিং পেজ বানানোর সবচেয়ে নির্ভরযোগ্য পথ হলো একটা আলাদা, ফুল-উইথ টেম্পলেট তৈরি করা, যেখানে সাইটের সাধারণ হেডার আর নেভিগেশন মেনু থাকবে না। নিচের ধাপগুলো অনুসরণ করা যায়।
HTML-CSS এর বেসিক ধারণা এখনও পোক্ত না হলে, আগে ওয়েব ডিজাইন শেখার এই গাইডটা দেখে নেওয়া ভালো, তাহলে নিচের ধাপগুলো বুঝে কাজ করা সহজ হবে।
- একটা ব্ল্যাংক বা ফুল-উইথ পেজ টেমপ্লেট বেছে নিন, যাতে সাইটের ডিফল্ট মেনু আর সাইডবার লোড না হয়।
- হালকা ব্লক-বেসড বিল্ডার বা গুটেনবার্গ ব্লক ব্যবহার করুন, ভারী পেজ বিল্ডার প্লাগিন প্রতিটা এক্সট্রা স্ক্রিপ্টের জন্য লোড টাইম বাড়ায়।
- সব ছবি WebP ফরম্যাটে কমপ্রেস করুন আর ক্যাশিং চালু রাখুন।
- ফর্মকে সর্বোচ্চ ৩ থেকে ৪ ফিল্ডে সীমিত রাখুন।
- পাবলিশ করার আগে আসল মোবাইল ডিভাইসে টেস্ট করে দেখুন পেজ কতটা দ্রুত খোলে।
এই পুরো প্রসেসটা নিজে করার সময় বা টেকনিক্যাল দক্ষতা না থাকলে, এটাই ঠিক সেই কাজ যা ল্যান্ডিং পেজ ডিজাইন সার্ভিস এর মাধ্যমে করানো হয়। যারা নিজে শিখে নিজের ক্লায়েন্টদের জন্য এই কাজ করতে চান, তাদের জন্য WordPress Pro কোর্স পুরো প্রসেসটা প্র্যাকটিক্যালি শিখিয়ে দেয়।
ল্যান্ডিং পেজ ডেস্কটপে নিখুঁত দেখালেও, ভিজিটরের বড় অংশ আসছে মোবাইল থেকে। মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন আলাদাভাবে মাথায় না রাখলে এই একই পেজ মোবাইলে গিয়ে কনভার্শন হারাতে পারে। এই বিষয়ে বিস্তারিত পড়ুন মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট ডিজাইন গাইড এ।
শেষ কথা
ল্যান্ডিং পেজ ডিজাইন কোনো একবার করে ফেলে যাওয়ার কাজ না। একটা মাত্র CTA, ছোট ফর্ম, রিয়েল সোশ্যাল প্রুফ, আর দ্রুত লোড স্পিড, এই চারটা ঠিক থাকলেই বিজ্ঞাপনের প্রতিটা টাকা কাজে লাগে। বিজ্ঞাপন চালানোর আগে হোমপেজে ট্রাফিক পাঠানো বন্ধ করে একটা আলাদা ল্যান্ডিং পেজ বানানোই প্রথম কাজ হওয়া উচিত।