Do You Need A Portfolio Website?
একটি সুন্দর প্রফেশনাল পোর্টফলিও ওয়েবসাইট মার্কেটিং টুল হিসেবে কাজ করে। একজন ফ্রিল্যান্সার হিসেবে নিজের যোগ্যতাকে ক্লায়েন্টের কাছে প্রমাণ করার জন্য অসাধারণ একটি মাধ্যম হচ্ছে পোর্টফলিও ওয়েবসাইট।
আপনার তৈরি করা সবচেয়ে ভালো প্রোজেক্ট গুলো আপনি ক্লায়েন্টকে দেখাতে পারছেন পাশাপাশি আপনার স্কিল গুলো সম্পর্কে বিস্তারিত ভাবে আপনি উপস্থাপন করতে পারছেন।
পোর্টফলিও ওয়েবসাইটের মতোই ল্যান্ডিং পেজও একটা নির্দিষ্ট কাজের জন্য বানানো হয়, তবে সেখানে লক্ষ্য থাকে সরাসরি কনভার্শন আনা, শুধু স্কিল দেখানো নয়।
বর্তমান সময়ে শুধু প্রয়োজন অনুযায়ী স্কিল অর্জন করলেই হবে না, পাশাপাশি নিজের যোগ্যতার প্রচার করতে হবে। আপনার নিজের প্রচার ও প্রসারের জন্য পোর্টফলিও ওয়েবসাইট অন্যতম একটি ডিজিটাল মাধ্যম হিসেবে কাজ করবে।
এখন একজন ক্লায়েন্ট আপনাকে কাজ দেওয়া বা হায়ার করার পূর্বে কিভাবে বুঝবে আপনি কাজগুলো সঠিকভাবে করতে পারবেন ?
আপনি যদি আপনার পোর্টফলিও ওয়েবসাইট ক্লায়েন্টকে পাঠিয়ে দেন তাহলেই কিন্তু আপনার পূর্বে তৈরি করা প্রোজেক্ট ও স্কিল সম্পর্কে বিস্তারিত দেখে ভালো লাগলে হায়ার করার অনেক বেশী সম্ভাবনা থাকবে।
দুঃখজনক হলেও সত্যি আমাদের দেশের অনেকেই মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট তৈরি করে কাজ পাওয়ার চেষ্টা করে নিজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পোর্টফলিও ওয়েবসাইট তৈরি না করেই।
পোর্টফলিও ওয়েবসাইট কিভাবে সাজাবেন ?
প্রফেশনাল পোর্টফলিও ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন ?
আপনি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে সহজেই কিন্তু একটি সুন্দর প্রফেশনাল পোর্টফলিও ওয়েবসাইট তৈরি করতে পারেন।
পোর্টফলিও ওয়েবসাইটের ডিজাইন কেমন হয় যদি আইডিয়া প্রয়োজন হয় নিচে দেওয়া ২ টি প্রোজেক্ট দেখতে পারেন।
Project 01: View Site
Project 02: View Site
উপরে দেওয়া ২ টি প্রোজেক্ট আমাদের Build Portfolio Website এবং WordPress Pro অনলাইন কোর্সে একদম শুরু থেকে তৈরি করে দেখানো হয়েছে।
আপনার নিজের জন্য একটি সুন্দর প্রফেশনাল পোর্টফলিও ওয়েবসাইট তৈরি করা শুরু করতে পারেন আজকে থেকেই।
পোর্টফলিও ওয়েবসাইট বানানোর পর আরেকটা কাজ জরুরি, নিজের সাইটে কমন কিছু ডিজাইন ভুল আছে কিনা যাচাই করা। কোন ভুলগুলো ক্লায়েন্ট দূরে ঠেলে দেয় তা বিস্তারিত জানতে পড়ে নিন পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইনের যেসব ভুল ক্লায়েন্ট দূরে ঠেলে দেয় এই লেখাটি।
পোর্টফোলিও সাইট রেডি হয়ে গেলে এটাকে শুধু একটা প্রদর্শনী হিসেবে না রেখে ডাইরেক্ট ক্লায়েন্ট আনার একটা আয়ের উৎস হিসেবে ব্যবহার করা যায়, বিশেষ করে যারা শুধু একটা মার্কেটপ্লেসের উপর নির্ভরশীল থাকতে চান না তাদের জন্য এটা জরুরি। কেন এটা জরুরি তার বিস্তারিত আছে ফ্রিল্যান্স ইনকাম ডাইভারসিফিকেশন নিয়ে এই গাইডে।
আপনার জন্য শুভকামনা রইলো 😊
Dear Brother,
Assalamu alikum.
Thank you for your valuable suggestion. Now i am a new. I see your video in your youtube channel. I am very happy to your HTML & CSS .
Best Regards,
Ziaur Rahman